ফের বাংলায় মোদী, পশ্চিমবঙ্গ দিবস ও যোগ দিবসের অনুষ্ঠানে চমক কি থাকছে?

পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের বিশেষ কর্মসূচিতে অংশ নিতে শীঘ্রই কলকাতা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২০ জুন রাজ্য প্রতিষ্ঠা দিবস পালন এবং ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। রেড রোড বা কোনো বিশাল প্রাঙ্গণে যোগ প্রদর্শনীর আয়োজন করার পরিকল্পনা করেছে বিজেপি, যেখানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনিক স্তরে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে।

এই সফরের রাজনৈতিক গুরুত্ব নিয়েও জল্পনা তৈরি হয়েছে। জানা গেছে, সিঙ্গুরে প্রধানমন্ত্রীর একটি জনসভা করার সম্ভাবনা রয়েছে, যেখানে নতুন কোনো বৃহৎ শিল্পের ঘোষণার সম্ভাবনা দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এছাড়া, ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে অতীতে তৃণমূল বনাম বিজেপির রাজনৈতিক মতভেদ ছিল, যা প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে ফের আলোচনার কেন্দ্রে চলে আসতে পারে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগকে স্মরণ করে দিনটিকে রাজ্যের প্রতিষ্ঠার দিন হিসেবে তুলে ধরা হচ্ছে। যদিও প্রধানমন্ত্রীর সরকারি সফরসূচি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়নি, তবে এই সফর ঘিরে রাজনৈতিক মহলে সাজ সাজ রব পড়ে গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *