জামিন নাকচ হতেই সুপ্রিম কোর্টে কেঁদে ভাসালেন পবন খেরা!

কংগ্রেস নেতা পবন খেরার অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি জে কে মাহেশ্বরী ও বিচারপতি অতুল এস চন্দ্রশেখরের বেঞ্চ এই নির্দেশ দেওয়ায় কংগ্রেস নেতার গ্রেপ্তারের সম্ভাবনা জোরালো হয়েছে। পবন খেরা আদালতে নিজের পক্ষে সওয়াল করে প্রশ্ন তোলেন যে তাকে কেন অপরাধী হিসেবে দেখা হচ্ছে, তবে আদালত তার যুক্তি গ্রহণ করেনি। গ্রেপ্তারের এই ঝুঁকির নেপথ্যে রয়েছে আসামের মুখ্যমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে করা অভিযোগ এবং সেই সংক্রান্ত আইনি জটিলতা।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মার বিরুদ্ধে একাধিক পাসপোর্ট ও মার্কিন যুক্তরাষ্ট্রে সম্পত্তির অভিযোগ তোলায় পবন খেরার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। সেই মামলার প্রেক্ষিতেই তার বাসভবনে পুলিশি তৎপরতা শুরু হয়। এদিকে, পবন খেরার দাখিল করা আধার কার্ড সংক্রান্ত নথিপত্রে অসংগতি পাওয়ার দাবি করেছে আসাম প্রশাসন। যদিও কংগ্রেস নেতা দাবি করেছেন যে তেলেঙ্গানায় জামিন আবেদনের সময় তাড়াহুড়োর কারণে অনিচ্ছাকৃতভাবে এই ভুল হয়েছে, তবে শীর্ষ আদালত নথিপত্রের এই গরমিলকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। বর্তমানে এই আইনি ও রাজনৈতিক টানাপোড়েনের জেরে কংগ্রেস নেতার গ্রেপ্তারির পরিস্থিতি তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *