শুল্ক নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, তবুও মোদীর সাথে অটুট বন্ধুত্ব!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে ভারতের বাণিজ্য নীতি নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্কের কথা স্বীকার করলেও, মার্কিন বাজারে ভারতীয় পণ্যের প্রবেশাধিকার এবং ভারতের শুল্কনীতি নিয়ে তিনি তার পুরনো কঠোর অবস্থানের পুনরাবৃত্তি করেছেন। ট্রাম্পের অভিযোগ, ভারত দীর্ঘ সময় ধরে মার্কিন পণ্যের ওপর অত্যধিক শুল্ক আরোপ করে আমেরিকার বাণিজ্যিক স্বার্থকে ক্ষতিগ্রস্ত করেছে।
বর্তমানে ভারতের বাণিজ্য নীতিতে কিছু পরিবর্তন লক্ষ করা গেলেও, ট্রাম্পের অসন্তোষ এখনো কাটেনি বলেই মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, একদিকে দুই দেশের কৌশলগত ও প্রতিরক্ষা সম্পর্ক মজবুত হচ্ছে, অন্যদিকে বাণিজ্যের ক্ষেত্রে এই কঠোর অবস্থান নতুন জটিলতার ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্প প্রশাসনের এই বাণিজ্য নীতি আগামী দিনে ভারতের রফতানিমুখী শিল্পগুলোর ওপর কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।