সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, অফিসার পদে ৪০০ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব!

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে অষ্টম বেতন কমিশনের কার্যক্রম শুরু হয়েছে। এই প্রক্রিয়ার মধ্যেই ‘ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজ়ার্স অ্যাসোসিয়েশন’ (আইআরটিএসএ) কর্মীদের বেতন একলাফে বহুগুণ বৃদ্ধির জন্য পাঁচটি সুনির্দিষ্ট প্রস্তাব জমা দিয়েছে। সংগঠনটির দাবি অনুযায়ী, ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে লেভেল ১ থেকে ৫ পর্যন্ত কর্মীদের জন্য ২.৯২ এবং লেভেল ১৭ থেকে ১৮-এর কর্মকর্তাদের জন্য ৪.৩৮ করার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে উচ্চপদস্থ কর্মকর্তাদের মূল বেতন ২.৫ লক্ষ টাকা থেকে বেড়ে ১০.৯৫ লক্ষ টাকায় পৌঁছাতে পারে, যা শতাংশের হিসেবে ৪০০ শতাংশেরও বেশি।

বেতন কমিশনের কাছে পেশ করা এই প্রস্তাবনা অনুযায়ী, লেভেল ৬ ও ৭-এর মাঝারি স্তরের কর্মীদের মূল বেতন ৪৫ হাজার থেকে বেড়ে ১.৫৭ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। পাশাপাশি, রেলের কারিগরি কর্মীদের জন্য পৃথক বেতন কাঠামো, দ্রুত পদোন্নতি এবং প্রতি বছর ৫ শতাংশ হারে বেতন বৃদ্ধির দাবি জানানো হয়েছে। এছাড়া নতুন বেতন কাঠামোয় প্রবেশের আগে বর্তমান মূল বেতনের সঙ্গে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা যুক্ত করার পক্ষেও সওয়াল করেছে সংগঠনটি। বেতন কমিশন এই প্রস্তাবগুলো গ্রহণ করবে কি না, তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা নিশ্চয়তা পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *