প্রিজন ভ্যানে কালীমূর্তি, সাসপেন্ড দাপুটে আইপিএস কোটেশ্বর রাও!

কালীমূর্তি অবমাননা ও ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে সুন্দরবন পুলিশ জেলার তৎকালীন পুলিশ সুপার কোটেশ্বর রাওকে সাসপেন্ড করল রাজ্য সরকার। ২০২৫ সালের অক্টোবরে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে কালীপুজোর সময় মূর্তি ভাঙচুরকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে পুলিশি লাঠিচার্জ এবং একটি কালীমূর্তিকে প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছিল। এই ঘটনার প্রেক্ষিতে কোটেশ্বর রাও ছাড়াও আরও চার পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অতিরিক্ত শাস্তির মুখে পড়া অন্য চার পুলিশ আধিকারিকের মধ্যে রয়েছেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের এক প্রাক্তন এএসআই, কলকাতা পুলিশের এক প্রাক্তন সাব-ইনস্পেক্টর ও এক প্রাক্তন ইনস্পেক্টর এবং নদিয়ার এক প্রাক্তন ইনস্পেক্টর। এর মধ্যে কালিয়াগঞ্জের প্রাক্তন এএসআইয়ের বিরুদ্ধে তদন্ত চলাকালীন এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া, নদিয়ার প্রাক্তন ইনস্পেক্টরের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমান সরকার বিগত দিনে পুলিশের ক্ষমতার অপব্যবহার ও হেনস্তার অভিযোগের বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *