হাসপাতাল চত্বরে আন্দোলন নিষিদ্ধ, নির্দেশিকার পরেই অধ্যক্ষের বদলিতে তোলপাড়!

বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে অবস্থান, বিক্ষোভ, ধর্না এবং মিছিলের মতো সব ধরনের আন্দোলনমূলক কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের অধ্যক্ষের স্বাক্ষর করা এই সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশ্যে আসতেই কলেজ চত্বরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। দেশজুড়ে প্রতিবাদের আবহেই এমন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা, তাঁদের অভিযোগ, এর মাধ্যমে ছাত্র-যুবদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার চেষ্টা চলছে।

এই নির্দেশিকা জারির ঠিক পরের দিনই বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মৌসুমী বন্দ্যোপাধ্যায়কে পুরুলিয়ায় বদলি করা হয়েছে। প্রশাসনিক সূত্রে একে নিয়মিত রদবদল হিসেবে অভিহিত করা হলেও, সাম্প্রতিক নিষেধাজ্ঞার ঘটনার সঙ্গে এই বদলির কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। যদিও এই দুই বিষয় নিয়ে রাজ্য সরকার, স্বাস্থ্য দফতর বা কলেজ কর্তৃপক্ষের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *