সপ্তাহে ৩ দিন ফ্রেঞ্চ ফ্রাই খেলেই সর্বনাশ, ডায়াবেটিসের ঝুঁকি কতটা জানেন?
July 26, 2026
সপ্তাহে মাত্র তিন দিন ফ্রেঞ্চ ফ্রাই বা অতিরিক্ত তেলে ভাজা আলু খেলে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি ১৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। প্রায় ৩০ বছর ধরে দুই লক্ষ পাঁচ হাজার নারী ও পুরুষের খাদ্যাভ্যাস নিয়ে চালানো এক দীর্ঘমেয়াদী গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত আলু ভাজা খাওয়ার অভ্যাস থাকায় প্রায় ২২ হাজার মানুষের শরীরে টাইপ-২ ডায়াবেটিস শনাক্ত হয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, অতিরিক্ত তেলে ভাজার ফলে আলুর পুষ্টিগুণ নষ্ট হয়ে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। তবে আলু পুরোপুরি খাদ্যতালিকা থেকে বাদ দেওয়ার প্রয়োজন নেই। পুষ্টিবিদরা বলছেন, ভাজা আলুর পরিবর্তে আলু সেদ্ধ বা স্বাস্থ্যকর দানাশস্য খাওয়ার অভ্যাস করলে এই ঝুঁকির মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।