পুলিশের লাঠি আর ককুরোচ বিক্ষোভ, দিলীপ ঘোষের নিশানায় এবার প্রতীক উর!

কলকাতার ধর্মতলায় সাম্প্রতিক ছাত্র আন্দোলন ও পুলিশের ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হওয়ার পর রাজনৈতিক বিতর্কের মুখে পড়েছেন প্রাক্তন ছাত্রনেতা প্রতীক উর রহমান। ধর্মতলায় পুলিশের লাঠিচার্জ ও ধরপাকড়ের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরপরই তাঁকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মন্ত্রী দিলীপ ঘোষ। নিট প্রশ্নফাঁস ইস্যুতে দীর্ঘ সময় নীরব থাকার পর প্রতীক উরের এই সক্রিয়তা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।

প্রতীক উর রহমানের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষ বলেন, অতীতে ছাত্র আন্দোলনে অনুপস্থিত থেকে এখন তিনি গুরুত্ব পাওয়ার চেষ্টা করছেন। তিনি আরও দাবি করেন, প্রতীক উর যে দলেই যোগ দেন সেই দলই ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে মন্ত্রী স্পষ্ট করেন, শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল ঘিরে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল ও পুলিশকে লক্ষ্য করে বোতল-জুতো ছোড়া হয়েছিল, তা সামাল দিতে প্রশাসন আইন অনুযায়ীই কঠোর পদক্ষেপ করেছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দেওয়া প্রতীক উর সাম্প্রতিক সময়ে রাজনীতিতে বেশ নিষ্ক্রিয় ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *