রবিবাসরীয় সকালেই কমল সোনার দাম! আজ কলকাতার বাজারদর কত জানেন?

জুলাইয়ের চতুর্থ সপ্তাহান্তে দেশের বাজারে স্বস্তির খবর নিয়ে এল সোনার দাম। রবিবাসরীয় সকালে একধাক্কায় ২২ ও ২৪ ক্যারাট উভয় ধরনের সোনার দামই নিম্নমুখী হয়েছে। দাম কমার ফলে সাধারণ ক্রেতা থেকে শুরু করে গয়নাপ্রেমীদের মধ্যে স্বস্তির আমেজ লক্ষ্য করা গেছে।

দেশের বড় শহরগুলোতে আজকের সোনার বাজারদর অনুযায়ী, কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,৩২,৮৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১,৪৪,৯৩০ টাকা। দিল্লি, লখনউ, জয়পুর ও গুরুগ্রামে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,৩৩,০০০ টাকা এবং ২৪ ক্যারাট ১,৪৫,০৮০ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া মুম্বই, পুনে, চেন্নাই, বেঙ্গালুরু, ভুবনেশ্বর ও হায়দরাবাদে ২২ ক্যারাট ১,৩২,৮৫০ টাকা ও ২৪ ক্যারাট ১,৪৪,৯৩০ টাকায় বিকোচ্ছে। আহমেদাবাদ ও পাটনায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনা ১,৩২,৯০০ টাকা এবং ২৪ ক্যারাট সোনা ১,৪৪,৯৮০ টাকায় পাওয়া যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *