অবশেষে প্রকাশ পেল UGC-NET ২০২৬ পরীক্ষার তারিখ!
ইউজিসি নেট (UGC-NET) জুন ২০২৬ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী ২২ জুন ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। কম্পিউটার-ভিত্তিক (CBT) পদ্ধতিতে আয়োজিত এই পরীক্ষা প্রতিদিন দুটি শিফটে পরীক্ষা নেওয়া হবে; প্রথম শিফট সকাল ৯:০০টা থেকে দুপুর ১২:০০টা এবং দ্বিতীয় শিফট বিকেল ৩:০০টা থেকে সন্ধ্যা ৬:০০টা পর্যন্ত চলবে।
পরীক্ষার্থীরা পরীক্ষার ৮-১০ দিন আগে অর্থাৎ ১২-১৪ জুনের মধ্যে পরীক্ষাকেন্দ্রের শহর সম্পর্কে জানতে পারবেন এবং ১৫ জুনের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের সুবিধা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এনটিএ (NTA)-এর পক্ষ থেকে পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে যে, অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পর ব্যক্তিগত তথ্য ও পরীক্ষার শিফট ভালোভাবে যাচাই করে নিতে। যে কোনো তথ্যের পরিবর্তনের জন্য প্রার্থীদের নিয়মিতভাবে দাপ্তরিক ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।