মাত্র পাঁচ দিনে আট হাজার প্রাণহানি, ভয়াবহ দাবদাহে কাঁপছে বিশ্ব!

ভারতের জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশজুড়ে চরম স্বাস্থ্যঝুঁকি তৈরির আশঙ্কা প্রকাশ করেছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলের গবেষকগণ। ‘ফ্রন্টিয়ার্স ইন এনভায়রনমেন্টাল হেলথ’ জার্নালে প্রকাশিত সমীক্ষা অনুযায়ী, মাত্র পাঁচ দিনের তীব্র দাবদাহ বা হিটওয়েভে ভারতে প্রায় ৩০ হাজার মানুষের অতিরিক্ত মৃত্যু হতে পারে। গবেষণায় আরও দেখা গেছে, শুধু একদিনের তীব্র গরমেও দেশজুড়ে প্রায় ৩,৪০০ মানুষের অস্বাভাবিক মৃত্যু ঘটার সম্ভাবনা রয়েছে, যা দেশের জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি বড় সতর্কবার্তা।

গবেষণায় উঠে এসেছে যে, দাবদাহের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে উত্তর প্রদেশ, যেখানে আনুমানিক ৮,০৫৬ জনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। এর পরেই রয়েছে বিহার, যেখানে প্রায় ৩,৬১৫ জনের মৃত্যু হতে পারে। এছাড়া মধ্যপ্রদেশ, রাজস্থান ও গুজরাটেও মৃত্যুর হার অত্যন্ত উদ্বেগজনক। গবেষকদের মতে, এই পাঁচটি রাজ্যে দেশের মোট জনসংখ্যার ৪৩ শতাংশ মানুষ বসবাস করলেও, দাবদাহে মোট মৃত্যুর প্রায় ৬৬ শতাংশই ঘটবে এখানে।

তীব্র তাপমাত্রার পাশাপাশি জনসংখ্যা, অর্থনৈতিক সীমাবদ্ধতা ও স্বাস্থ্য অবকাঠামোর দুর্বলতা এই বিপুল প্রাণহানির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকারি নথিপত্রে দাবদাহে মৃত্যুর সংখ্যা বছরে মাত্র কয়েকশ দেখানো হলেও, এই গবেষণার ফলাফলের সাথে সরকারি তথ্যের বিশাল ব্যবধান রয়েছে। চিকিৎসকদের মতে, মৃত্যুর শংসাপত্রে হার্ট অ্যাটাক বা অঙ্গ বিকল হওয়ার মতো কারণ উল্লেখ করা হলেও নেপথ্যে থাকা তীব্র গরমের প্রভাব আড়ালে থেকে যায়, যার ফলে প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *