সম্ভলে ভাঙল শতবর্ষের প্রাচীন মসজিদ! সরকারি জমি দখলের অভিযোগে উত্তেজনা তুঙ্গে

উত্তরপ্রদেশের সম্ভলে সরকারি জমি উদ্ধারের নামে ১২০ বর্গমিটার জমির ওপর নির্মিত মুস্তফা কাদরি মসজিদটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই উচ্ছেদ অভিযানে এলাকায় তীব্র চাঞ্চল্য ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজ্য সরকারের ‘ল্যান্ড ব্যাংক’ প্রকল্পের অংশ হিসেবে এই জমি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

প্রশাসনের দাবি, চলতি বছরের জানুয়ারি মাসে করা রাজস্ব জরিপে এই জমি সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিত হয়েছে এবং মসজিদটিকে বেআইনিভাবে ওয়াকফ সম্পত্তি হিসেবে রেকর্ড করা হয়েছিল। এই অনিয়মের অভিযোগে মসজিদ কমিটির সাতজন সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তহসিলদার আদালতের দেওয়া উচ্ছেদ আদেশ জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে বহাল থাকার পর কঠোর পুলিশি প্রহরায় এই ভাঙার কাজ সম্পন্ন হয়। তবে মসজিদ কমিটির দাবি, এটি ৫০০ থেকে ৬০০ বছরের পুরনো একটি ঐতিহাসিক স্থাপনা এবং প্রশাসনের তোলা অভিযোগ ভিত্তিহীন। এই ঘটনার পর এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *