অহংকার ভুলে কার সামনে হাঁটু গেড়ে বসলেন পুতিন!

প্যারালিম্পিক অ্যাথলিটকে সম্মানে হাঁটু গেড়ে বসলেন রুশ প্রেসিডেন্ট পুতিন

মস্কোর ক্রেমলিনে এক রাষ্ট্রীয় সম্মাননা প্রদান অনুষ্ঠানে হুইলচেয়ারে বসা প্যারালিম্পিক অ্যাথলিট ইভান গোলুবকভকে সম্মান জানাতে গিয়ে হাঁটু গেড়ে বসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতালিতে অনুষ্ঠিত শীতকালীন প্যারালিম্পিকে ‘সিটিং ক্রস-কান্ট্রি স্কিইং’-এ জোড়া স্বর্ণপদক জয়ী এই ক্রীড়াবিদকে দেশের অন্যতম সম্মানজনক ‘অর্ডার অফ ফ্রেন্ডশিপ’ পদক প্রদানের সময় এই বিরল মুহূর্তের অবতারণা হয়। শারীরিক প্রতিবন্ধকতার কারণে ইভানের উচ্চতা তুলনামূলক কম হওয়ায়, তাকে সমমর্যাদায় সম্মানিত করতেই চিরাচরিত প্রটোকল ভেঙে প্রেসিডেন্ট পুতিন সরাসরি তার সামনে হাঁটু গেড়ে বসেন।

প্রেসিডেন্টের এই বিনয়ী আচরণের দৃশ্যটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে নেটিজেন ও সমালোচকসহ সর্বস্তরের মানুষ পুতিনের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করছেন। একজন অদম্য ক্রীড়াবিদের কঠোর পরিশ্রম ও অর্জনের প্রতি রাষ্ট্রীয় সর্বোচ্চ নেতৃত্বের এই মূল্যায়ন বিশ্বনেতাদের জন্য একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *