রাত সাড়ে ৮টায় মোদীর ভাষণ, দেশজুড়ে বড় ঘোষণার অপেক্ষা!

আজ শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর থেকে ভাষণের নির্দিষ্ট বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও, লোকসভায় মহিলা সংরক্ষণ ও সীমানা পুনর্নির্ধারণ বিল পাসের ব্যর্থতা এবং বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই ভাষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে সদ্য সংসদে বিলটি দুই-তৃতীয়াংশ ভোট পেতে ব্যর্থ হওয়ার পর প্রধানমন্ত্রীর বার্তাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

গত শুক্রবার লোকসভায় ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ এবং সংসদীয় আসন সংখ্যা ৫৪৩ থেকে ৮৫০ করার প্রস্তাব সংবলিত সংশোধনী বিলটি ২৯৮ জন সদস্যের সমর্থন পেলেও ২৩০ জন এর বিরোধিতা করেন। এ বিষয়ে আজ সকালে কেন্দ্রীয় ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রী বিরোধীদের তীব্র সমালোচনা করে তাঁদের ‘নারী ও দলিত বিরোধী’ বলে অভিহিত করেন। এই ভাষণে তিনি এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দেশে গ্যাস সংকট নিয়ে ছড়িয়ে পড়া গুজবের প্রেক্ষিতে দেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *