পালাবদলের পরই আইনি সাঁড়াশি চাপে কেষ্ট, ভোট পরবর্তী হিংসা মামলায় অস্বস্তি বাড়ছে!

২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার ঘটনায় রাজ্যের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলসহ ১৩ জনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় নতুন করে এফআইআর দায়ের করা হয়েছে। ইটভাটায় লুট ও সশস্ত্র হামলার অভিযোগে এই মামলা রুজু হওয়ায় অনুব্রত মণ্ডলের আইনি অস্বস্তি বেড়েছে এবং তাঁকে ঘিরে গ্রেফতারির সম্ভাবনা তৈরি হয়েছে।

ইটভাটার মালিক শুভেন্দু বিকাশ মণ্ডলের অভিযোগ, ২০২১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর অনুব্রত মণ্ডলের নির্দেশে তাঁর ভাটার ওপর ভয়াবহ হামলা চালানো হয়। তৎকালীন কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মামন শেখের নেতৃত্বে প্রায় একশোটি ট্রাক্টর ও সশস্ত্র বাহিনী সেখানে তাণ্ডব চালায়। বোম ও বন্দুকের ভয় দেখিয়ে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের ৩ লক্ষ ইট লুট করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় প্রতিকার না মিললেও, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটে পুলিশ বিভিন্ন ধারায় মামলা রুজু করে জোরকদমে তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *