নন্দীগ্রামবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান, রেল মানচিত্রে ফিরছে বহু কাঙ্ক্ষিত প্রকল্প!
নন্দীগ্রামকে রেল মানচিত্রে যুক্ত করার উদ্যোগ, রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইতিবাচক সাড়া
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তৎপরতায় দীর্ঘদিনের থমকে থাকা দেশপ্রাণ-নন্দীগ্রাম রেল প্রকল্পটি ফের বাস্তবায়নের পথে। শনিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে মুখ্যমন্ত্রীর এক উচ্চপর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এই প্রকল্পের কাজ দ্রুত পুনরায় শুরু করার বিষয়ে রেলমন্ত্রী আশ্বাস দেওয়ায় নন্দীগ্রামকে রেল মানচিত্রে যুক্ত করার পথ প্রশস্ত হয়েছে।
দিঘা-তমলুক লাইনের দেশপ্রাণ স্টেশন থেকে নন্দীগ্রাম পর্যন্ত সাড়ে ১৮ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটি জমি অধিগ্রহণ ও প্রশাসনিক জটিলতায় দীর্ঘ সময় বন্ধ ছিল। প্রকল্পের প্রাথমিক কাজ সম্পন্ন হওয়ার পরও আইনি বাধার কারণে মূল নির্মাণকাজ থমকে গিয়েছিল। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ও রেলমন্ত্রীর আশ্বাসে প্রকল্পটি বাস্তবায়িত হলে নন্দীগ্রামের সঙ্গে কলকাতার সরাসরি যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে, যা ওই অঞ্চলের অর্থনীতি ও যাতায়াত ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।