সন্দেশখালিতে শাহজাহানের ছায়া আজও জীবন্ত, অস্ত্রসহ গ্রেপ্তার ৬!

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে রাজ্য পুলিশের অ্যান্টি-টেররিস্ট ফোর্স বা এটিএফ একটি বড়সড় অভিযান চালিয়ে বিশাল অস্ত্রভাণ্ডারের হদিশ পেয়েছে। এই ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের প্রত্যেকের সাথেই জেলবন্দি শেখ শাহজাহানের ঘনিষ্ঠতার তথ্য মিলেছে। অভিযানে মোট ১৮টি আগ্নেয়াস্ত্র ও ৫৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এনআইএ, রাজ্য পুলিশের এটিএফ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়।

গত শনিবার সরবেড়িয়ায় প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি রবীন দাসের ভাই গোপাল দাসের পুকুরে তল্লাশি চালিয়ে প্রথম দফায় ১৩টি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। এরপরই গোপাল দাসসহ রমজান মোল্লা, লুৎফর মোল্লা ও জহর মোল্লাসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, ধৃত রমজান মোল্লা দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর এক পঞ্চায়েত প্রধানের স্বামী, যার বাড়িতে অতীতে শেখ শাহজাহান আত্মগোপন করেছিলেন। এই ঘটনার পর সন্দেশখালিতে নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *