পরমাণু চুক্তি নিয়ে ইরান-ট্রাম্পের বড় চমক!

ইরানকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে মেনে না নেওয়ার সিদ্ধান্তে অটল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সঙ্গে পরমাণু সমঝোতার নতুন কৌশল গ্রহণ করেছেন। এ লক্ষ্যে হোয়াইট হাউস সরাসরি পরমাণু বিশেষজ্ঞদের সহায়তা নিচ্ছে এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার টেনেসির ওক রিজ জাতীয় গবেষণাগারে প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন। মূলত কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে তেহরানকে নিবৃত্ত করার লক্ষ্যে প্রায় ১০০ জনের একটি বিশেষ দল গঠন করা হয়েছে, যারা চুক্তির কারিগরি ও সংবেদনশীল দিকগুলো নিয়ে কাজ করছেন।

ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রগুলো অক্ষত থাকায় মার্কিন প্রশাসন উদ্বিগ্ন, যার ফলে সামরিক চাপের পাশাপাশি কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরানের পরমাণু সম্পদের ভাণ্ডার স্থায়ীভাবে নিশ্চিহ্ন করার চাপ তৈরি করতে চায় ওয়াশিংটন। তবে পরমাণু চুক্তি সংক্রান্ত আমেরিকার কঠোর শর্ত ও ভূগর্ভস্থ কেন্দ্রগুলো ধ্বংসের দাবি নিয়ে তেহরানের আপত্তি এখনো প্রকট। এই অচলাবস্থা নিরসনে পাকিস্তান ও মিশর মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভি এরই মধ্যে তেহরানে পৌঁছে আলোচনা শুরু করেছেন। চুক্তি চূড়ান্ত না হলেও, বিশেষজ্ঞদের সক্রিয় অংশগ্রহণ থেকে ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী সমঝোতায় পৌঁছানোর প্রস্তুতির বিষয়টি স্পষ্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *