জুনেই আসছে বড় সুখবর, ক্ষতিপূরণ ও চাকরি পাচ্ছেন নিহতের পরিবার!

রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটার পর একুশের বিধানসভা নির্বাচন-পরবর্তী রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল নতুন সরকার। রবিবার নিউটাউনের কনভেনশন সেন্টারে আয়োজিত এক সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, চলতি জুন মাসেই নিহতদের পরিবারের একজন করে সদস্যকে সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হবে। এর পাশাপাশি, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫ লক্ষ টাকা করে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হবে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যজুড়ে রাজনৈতিক হিংসার ঘটনায় ৩২১ জন বিজেপি কর্মী নিহত হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। দীর্ঘ পাঁচ বছর আইনি লড়াইয়ের পর নিহতের পরিবারগুলো এতদিন সুবিচার না পাওয়ার আক্ষেপ প্রকাশ করে আসছিল। নির্বাচনী প্রচারের সময় শুভেন্দু অধিকারী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তা পূরণের উদ্যোগ নিলেন তিনি। সেই অনুযায়ী চলতি মাসেই মোট ৩১৫টি পরিবার সরাসরি সরকারি চাকরির নিয়োগপত্র পেতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *