লাইভ শো-তে সঞ্চালিকাকে অপমান! মাইক ছুড়ে বেরিয়ে গেলেন ট্রাম্প

এনবিসি নিউজের জনপ্রিয় শো ‘মিট দ্য প্রেস’-এ এক লাইভ সাক্ষাৎকার চলাকালীন মাঝপথেই স্টুডিও ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের কারচুপির দাবির সপক্ষে প্রমাণ চাওয়াকে কেন্দ্র করে সঞ্চালিকা ক্রিস্টেন ওয়েলকারের সঙ্গে ট্রাম্পের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে ট্রাম্প সঞ্চালিকাকে ‘বোকা’ বলে সম্বোধন করেন এবং মাইক খুলে স্টুডিও থেকে বেরিয়ে যান।

সাক্ষাৎকারের শুরুতে ইরান যুদ্ধ ও বিভিন্ন তহবিল নিয়ে আলোচনা হলেও দ্রুতই তা নির্বাচনের কারচুপির অভিযোগে মোড় নেয়। ট্রাম্প ২০ সালের নির্বাচন ও ক্যালিফোর্নিয়ার ভোট নিয়ে জালিয়াতির অভিযোগ তুললে সঞ্চালিকা বারবার এর স্বপক্ষে প্রমাণ দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে ট্রাম্প সংবাদমাধ্যমকে ‘অসৎ’ ও ‘নোংরা’ বলে আক্রমণ করেন এবং সঞ্চালিকা ক্রিস্টেনকে উদ্দেশ্য করে বলেন, “হয় আপনি অসৎ, না হয় আপনি বোকা।” শেষ পর্যন্ত সঞ্চালিকার অনুরোধ উপেক্ষা করে ট্রাম্প “অনেক হয়েছে, ধন্যবাদ ডার্লিং” বলে সাক্ষাৎকারটি অসমাপ্ত রেখেই বেরিয়ে যান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *