বঙ্গোপসাগরের দুর্যোগে ভাসছে সমতল, পাহাড় থেকে নামবে বিপদের সুনামি!

রবিবারের কালবৈশাখীর পর সপ্তাহের প্রথম কাজের দিনেই দক্ষিণবঙ্গসহ রাজ্যজুড়ে ব্যাপক দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্পের প্রভাবে উত্তর থেকে দক্ষিণবঙ্গজুড়ে তুমুল ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, যা জনজীবন ও যাতায়াত ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

আজ কলকাতা ও দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, দুই ২৪ পরগনা এবং মেদিনীপুরের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বিশেষ করে বিকেলে বা অফিস ছুটির সময় বৃষ্টির জেরে শহরের নিচু এলাকায় জল জমা ও যানজটের আশঙ্কা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের পরিস্থিতির অবনতি হওয়ায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। আগামী সাত দিন সেখানে একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় পাহাড়ি এলাকায় ধস নামা এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অফিস। এছাড়াও মালদহ ও দুই দিনাজপুরেও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *