রাজ্যে বড় সাফল্য! আজই দিল্লিতে স্বাক্ষরিত হলো আয়ুষ্মান ভারত চুক্তি
June 8, 2026
প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও সুসংহত ও সহজলভ্য করার লক্ষ্যে আজ দিল্লিতে এই প্রকল্পের অধীনে অর্থ বরাদ্দ এবং মউ (MoU) স্বাক্ষর সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এই প্রক্রিয়ায় অংশ নিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ সকালে দিল্লি রওনা হয়েছেন।
এই প্রকল্পের আওতায় রাজ্যের ১ কোটি ৪৬ লক্ষ পরিবার সরাসরি চিকিৎসার সুবিধা পাবে। আর্থিকভাবে পিছিয়ে পড়া এই বিপুল সংখ্যক মানুষ এখন থেকে জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসায় সরকারি সহায়তার আওতায় আসবেন। এর ফলে সাধারণ মানুষের স্বাস্থ্যজনিত ব্যয়ের বোঝা লাঘবের পাশাপাশি সরকারি ও অনুমোদিত বেসরকারি হাসপাতালগুলোর পরিকাঠামোগত মানোন্নয়নের সম্ভাবনা তৈরি হয়েছে।