জমি দখল ও অবৈধ নির্মাণ কাণ্ডে সিজিও কমপ্লেক্সে তলব, অস্বস্তিতে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে!

জমি দখল ও অবৈধ নির্মাণ সংক্রান্ত একটি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে। সোমবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। নির্বাচনের প্রাক্কালে সরকারি ও বেসরকারি জমি জালিয়াতির মাধ্যমে দখল এবং সেখানে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে এই ঘটনাটি সামনে এসেছে।

এই মামলায় এর আগে ব্যবসায়ী জয় কামদার, সোনা পাপ্পু ও কলকাতা পুলিশের প্রাক্তন কর্তা শান্তনু সিনহা গ্রেপ্তার হয়েছেন। কল্যাণ শুক্লার আরবানার বাসভবনে তল্লাশি চালিয়ে পাওয়া নথিপত্র ও তাকে দীর্ঘ ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীদের নজরে আসেন শ্রেয়া পাণ্ডে। নামমাত্র মূল্যে কোটি কোটি টাকার সম্পত্তি হস্তান্তরের নেপথ্যে থাকা আর্থিক লেনদেনের উৎস এবং অবৈধ লেনদেনের কোনো অংশ নেত্রীর ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। ধৃতদের মোবাইল চ্যাট ও নথিপত্রের সঙ্গে এই লেনদেনের যোগসূত্র অনুসন্ধানে কাজ চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *