মমতার দিল্লির বৈঠকের মাঝেই বড় চমক, শুভেন্দুর চুক্তিতে তোলপাড়!

দিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডি’র বৈঠকে যোগ দিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির মধ্যেই দলটির অন্দরে বড় ধরনের ভাঙনের সম্ভাবনা তৈরি হয়েছে। সূত্রের খবর, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ওপর ক্ষুব্ধ একঝাঁক সাংসদ দলত্যাগ করে আলাদা ফ্রন্ট গঠনের তোড়জোড় শুরু করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন জাতীয় রাজনীতিতে জোটের সমীকরণ মেলানোর চেষ্টা করছেন, তখন দলের ভেতরের এই কোন্দল তাঁর রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লি সফরে গিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করতে চলেছেন। বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার উপস্থিতিতে আয়ুষ্মান ভারত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্র ও রাজ্যের মধ্যে এই মউ স্বাক্ষর হবে। এই চুক্তির ফলে রাজ্যের প্রতিটি যোগ্য পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন। এছাড়া রাজ্যে ৪৬৭টি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খোলা হবে, যেখানে ওষুধের দাম ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কম থাকবে এবং সরকারি হাসপাতালগুলোকে ‘আয়ুষ্মান মন্দির’-এর ধাঁচে ঢেলে সাজানো হবে। পাশাপাশি ভিন রাজ্যে কর্মরত বাংলার শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসার সুবিধাসহ আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমানে নতুন মেডিক্যাল কলেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *