এবার মোদীর আয়ুষ্মান ভারত! ৫ লাখ টাকার চিকিৎসার সুযোগ পেলেন ৬.৫ কোটি মানুষ।
দীর্ঘ টালবাহানার অবসান ঘটিয়ে অবশেষে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ যোজনায় যুক্ত হলো পশ্চিমবঙ্গ। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডার উপস্থিতিতে ন্যাশনাল হেলথ অথরিটির সাথে এ বিষয়ে একটি মউ (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই প্রকল্পের বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে ৫২৭ কোটি টাকা রাজ্যের তহবিলে স্থানান্তর করেছে।
সোমবার থেকেই রাজ্যে এই প্রকল্পের সুবিধা কার্যকর করা হয়েছে, যার আওতায় বাংলার প্রায় ১ কোটি ৪৩ লক্ষ পরিবার অর্থাৎ সাড়ে ৬ কোটি মানুষ বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবেন। রাজ্য ও দেশের প্রায় ৩৬ হাজার সরকারি ও বেসরকারি হাসপাতালে এই সুবিধা মিলবে, ফলে ভিনরাজ্যে কর্মরত শ্রমিকরাও উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পূর্ববর্তী সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাব ও নীতিগত বিরোধিতার কারণে দীর্ঘ সময় রাজ্যের মানুষ এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। এখন থেকে এই প্রকল্পের মাধ্যমে রোগীদের পুরনো জটিল রোগসহ যাবতীয় চিকিৎসার কভারেজ পাওয়া যাবে।