নিট কেলেঙ্কারিতে উত্তাল যন্তরমন্তর, শিক্ষামন্ত্রীর পদত্যাগে ৭ দিনের আল্টিমেটাম!

নিট (NEET) কেলেঙ্কারির দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে এই শান্তিপূর্ণ অবস্থানে কর্মীরা সংবিধান প্রণেতা বিআর আম্বেদকরের আত্মজীবনী ও জাতীয় পতাকা হাতে অংশ নেন। এই আন্দোলনের সমর্থনে সোনম ওয়াংচুক, অরবিন্দ কেজরিওয়াল এবং উদ্ধব ঠাকরের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা এগিয়ে এসেছেন। সিজেপি কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়েছে, আগামী সাত দিনের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা তাঁকে অপসারণ করা না হলে এই প্রতিবাদ কর্মসূচি আরও বৃহত্তর রূপ নেবে।

এই আন্দোলন ও সংগঠনের প্রেক্ষাপট নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এই কর্মসূচিকে কটাক্ষ করে মন্তব্য করেছেন, দিল্লির মুষ্টিমেয় কিছু মানুষের ইন্ধনে ভারতের যুবসমাজকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। অন্যদিকে, ১৬ মে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্তের একটি মন্তব্যকে কেন্দ্র করে অনলাইন স্যাটায়ার মুভমেন্ট হিসেবে শুরু হওয়া এই সিজেপি বর্তমানে বাস্তব রাজনৈতিক কর্মসূচিতে রূপ নিয়েছে। নিজেদের ‘পরজীবী’ বা ‘আরশোলা’র বদলে অধিকার সচেতন নাগরিক হিসেবে দাবি করা এই সংগঠনটি অল্প সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিচিতি লাভ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *