মেয়াদের আগেই বিদায়? হাসিনার সঙ্গে গোপন যোগাযোগের খেসারত দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন। সংবিধানের ৫০(৩) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, নিজের স্বাক্ষর করা ইস্তফাপত্র সংসদের স্পিকারের কাছে পাঠিয়ে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন। ২০২৮ সালের এপ্রিল মাসে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও রাজনৈতিক চাপের মুখে নির্ধারিত মেয়াদের দুই বছর আগেই তাঁকে পদ ছাড়তে হলো।

২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগ সরকারের আমলে ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন শাহবুদ্দিন। তবে গত মাসে চিকিৎসার জন্য লন্ডন সফরে গিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টার অভিযোগ ওঠায় তাঁর রাজনৈতিক আনুগত্য নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। বর্তমানে বিএনপি ক্ষমতায় থাকা এবং শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতির জেরেই কার্যত তাঁর এই বিদায়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *