এনটিএ সংস্কারে সুপ্রিম কোর্টের কড়া নজর, তলব দীর্ঘমেয়াদী রোডম্যাপ!

NEET প্রশ্নপত্র ফাঁস বিতর্কের প্রেক্ষিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এবং সামগ্রিক পরীক্ষাব্যবস্থায় সংস্কারের উদ্যোগ অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণের কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ স্পষ্ট করেছে যে, ভবিষ্যতের পরীক্ষাগুলিকে সুরক্ষিত রাখতে কোনো সাময়িক বা ‘অ্যাডহক’ ব্যবস্থার পরিবর্তে দীর্ঘমেয়াদি ও স্থায়ী প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৭ জুলাই ধার্য করা হয়েছে, যেখানে কেন্দ্র সরকারকে সংস্কারের বিশদ রূপরেখা সম্বলিত হলফনামা পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

শুনানি চলাকালীন সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান যে, রাধাকৃষ্ণণ কমিটির সুপারিশের পাশাপাশি সরকার অতিরিক্ত সংস্কারমূলক পদক্ষেপ নিয়ে কাজ করছে এবং এ বিষয়ে একটি সামগ্রিক পরিকল্পনা পেশ করতে আদালত থেকে সময় প্রার্থনা করেন। আদালত পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন স্তরের সংস্কারের ওপর জোর দিয়েছে, যার মধ্যে রয়েছে প্রস্তাবিত গভর্নিং বোর্ড গঠন, বিশেষজ্ঞদের অংশগ্রহণ, সুরক্ষিত মুদ্রণ ও প্রশ্নপত্র পরিবহন ব্যবস্থা। পাশাপাশি, NEET পরীক্ষাকে কম্পিউটার-ভিত্তিক পদ্ধতিতে (CBT) স্থানান্তরের প্রস্তাব এবং সেই ডিজিটাল ব্যবস্থায় সাইবার নিরাপত্তার বিষয়টি কীভাবে নিশ্চিত করা হবে, সে বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে শীর্ষ আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *