ব্রেস্ট ক্যানসার ও ডায়াবেটিসে নতুন আশার আলো, কমবে মৃত্যুর ঝুঁকি!

স্তন ক্যানসার ও টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত মহিলাদের জন্য চিকিৎসাবিজ্ঞানে আশাব্যঞ্জক তথ্য উঠে এসেছে। আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান ‘সিটি অফ হোপ’-এর নতুন এক গবেষণায় দেখা গেছে, স্তন ক্যানসার শনাক্ত হওয়ার পর ডায়াবেটিসের ওষুধ ‘GLP-1 রিসেপ্টর এগনিস্টস’ (GLP-1RA) ব্যবহার করলে রোগীদের সামগ্রিক বেঁচে থাকার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত সংগৃহীত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে গবেষকরা জানিয়েছেন, এই ওষুধ সেবনকারী রোগীদের ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি ৪৯ শতাংশ পর্যন্ত কম হতে পারে।

গবেষণায় ২২৬ জোড়া রোগীর ওপর প্রপেনসিটি স্কোর-ম্যাচড ডিজাইন এবং টু-ইয়ার ল্যান্ডমার্ক অ্যানালিসিস পদ্ধতি প্রয়োগ করা হয়। এতে দেখা গেছে, GLP-1RA ব্যবহারকারী রোগীদের মধ্যে মৃত্যুর সংখ্যা ছিল ১৭, যেখানে ওষুধটি ব্যবহার করেননি এমন রোগীদের মধ্যে মৃত্যুর সংখ্যা ছিল ৩০। প্রাথমিক স্তর (স্টেজ ১ থেকে ৩) পর্যন্ত স্তন ক্যানসারেও এই ওষুধের ইতিবাচক প্রভাব ও উন্নত বেঁচে থাকার হার লক্ষ্য করা গেছে। তবে গবেষকরা জানিয়েছেন, এই ফলাফলটি সমস্ত কারণে হওয়া মৃত্যুর মূল্যায়নের ওপর ভিত্তি করে পাওয়া, তাই ক্যানসার চিকিৎসায় এই ওষুধের সরাসরি ভূমিকা নিশ্চিত করতে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ক্লিনিক্যাল গবেষণার প্রয়োজন রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *