হোটেলের টোপে ৩০ লক্ষ টাকা আত্মসাৎ! কাঠগড়ায় খোদ বিজেপি নেতা

গ্যাংটকে যৌথ হোটেল ব্যবসার প্রলোভন দেখিয়ে ৩০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে বিজেপির প্রাক্তন মেদিনীপুর জেলা সভাপতি তথা রাজ্য নেতা সমিতকুমার দাশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। মৃত বিজেপি কর্মী মিতা ঘোষের পরিবারের অভিযোগ, ব্যবসার লভ্যাংশ না পাওয়া এবং ঋণের চাপে পড়ে আর্থিক মানসিক অবসাদে ভুগে গত ৬ জুন মিতা দেবীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মেদিনীপুর কোতোয়ালি থানা এবং বিজেপির রাজ্য সভাপতির কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মৃতার পরিবারের দাবি, ২০২১ সালে মিতা দেবী তাঁর জমি বিক্রি করে ও ঋণ নিয়ে সমিতকুমার দাশকে ওই টাকা দিয়েছিলেন। মৃত্যুর আগের রাতে মিতা দেবী লিখিতভাবে এই প্রতারণার বিবরণ দিয়ে যান। অন্যদিকে, সমিতির বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নেতা। তিনি দাবি করেছেন, মিতা ঘোষের সঙ্গে তাঁর কোনো ব্যবসায়িক লেনদেন হয়নি এবং ২০২১ সালে তাঁর কোনো হোটেল ব্যবসা ছিল না। বর্তমানে তিনি যে ব্যবসার সঙ্গে যুক্ত তার বৈধ কাগজপত্রের প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন তিনি। পুলিশের তদন্তেই বিষয়টি স্পষ্ট হবে বলে তিনি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *