এইচ-১বি ভিসার মাসুল বৃদ্ধি অসাংবিধানিক! ট্রাম্প প্রশাসনের বড় পরাজয়

এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে মার্কিন সংস্থাগুলোর ওপর ট্রাম্প প্রশাসনের চাপানো এক লক্ষ ডলারের মাসুল বেআইনি বলে ঘোষণা করেছেন বস্টনের ফেডারেল কোর্ট। সোমবার ৪২ পাতার এক রায়ে বিচারক লিও সোরোকিন জানিয়েছেন, অভিবাসন নীতিতে এ ধরনের আর্থিক শর্ত বা কর চাপানোর আইনি ক্ষমতা কেবল মার্কিন কংগ্রেসের রয়েছে। প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে কংগ্রেসের অনুমোদন ছাড়া এমন কর ধার্য করা সংবিধানসম্মত নয় বলে আদালত স্পষ্ট করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভ্যন্তরীণ কর্মসংস্থানে মার্কিন নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে গত বছরের সেপ্টেম্বরে ভিনদেশি কর্মী নিয়োগ নিরুৎসাহিত করতে এই বিপুল মাসুল ধার্য করা হয়েছিল। তবে আমেরিকার প্রযুক্তি সংস্থাগুলো দক্ষ বিদেশি কর্মীদের ওপর অনেকাংশে নির্ভরশীল হওয়ায় এই সিদ্ধান্তের ফলে তাদের কর্মী নিয়োগের খরচ বহুগুণ বেড়ে গিয়েছিল। আদালতের এই রায়ের ফলে সংস্থাগুলো সেই বিপুল আর্থিক দায়ের হাত থেকে মুক্তি পেল এবং বিদেশি দক্ষ কর্মী নিয়োগের পথ আবারও সুগম হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *