বিয়ের আসরে জোড়া প্রেমিকের নাটক, কনের বদলে খালি হাতেই ফিরলেন বর!
June 9, 2026
উত্তরপ্রদেশের বরেলিতে বিয়ের অনুষ্ঠানের ঠিক কয়েক ঘণ্টা আগে হবু কনে প্রেমিকের হাত ধরে নগদ টাকা ও গয়না নিয়ে পালিয়ে যাওয়ায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। বিথি চেইনপুর থানা এলাকার এই ঘটনায় বরের পরিবারের সাথে সমঝোতা করে কনের ছোট বোনকে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হলেও, শেষ পর্যন্ত তা সম্পন্ন হয়নি।
বিয়ের মণ্ডপে ছোট বোনের প্রেমিক উপস্থিত হয়ে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিবারের সদস্যদের বোঝানোর চেষ্টা ব্যর্থ হলে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয় এবং একপর্যায়ে কোনো বিয়ে ছাড়াই পাত্রপক্ষ খালি হাতে ফিরে যেতে বাধ্য হয়। এ ঘটনার পর স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।