কড়া নিরাপত্তায় আদালতে ফলতার জাহাঙ্গির, ক্ষোভে ফুঁসছে এলাকা!

তোলাবাজি, হুমকি, এলাকা দখল ও হিংসা ছড়ানোর অভিযোগে ফলতার ‘পুষ্পা’ খ্যাত জাহাঙ্গির খানকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ডায়মন্ড হারবার মহকুমা আদালত। মঙ্গলবার ভোর সাড়ে ৪টা নাগাদ কড়া নিরাপত্তার মধ্যে তাকে আদালতে তোলা হয়। রাজ্য পুলিশের এসটিএফ সোমাবার নেপাল সীমান্ত সংলগ্ন জলট্যাঙ্কি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তার বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় মোট ১১টি মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারের খবর ছড়াতেই ফলতার শ্রীরামপুরে জাহাঙ্গিরের দলীয় কার্যালয়ে জনরোষ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তার বাড়ি ও গাড়িতে ভাঙচুর চালান। জাহাঙ্গিরের কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী, চশমা এবং মদের বোতল উদ্ধার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাধারণ দর্জি থেকে রাজনীতিতে যোগ দিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হওয়া জাহাঙ্গির সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন। এখন পুলিশ হেফাজতে নিয়ে এই অপরাধমূলক কর্মকাণ্ডের নেপথ্যে আর কারা জড়িত, তা তদন্ত করে দেখছেন কর্মকর্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *