নেহরুর রেকর্ড ভেঙে ভারতের ইতিহাসে দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী মোদি!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটানা সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকার নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। বুধবার, ১০ জুন ৪,৩৯৯ দিন প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পালন করে তিনি জওহরলাল নেহরুর ৪,৩৯৮ দিনের রেকর্ড ভেঙেছেন। ১৯৫২ সালের ১৩ মে থেকে ১৯৬৪ সালের ২৭ মে পর্যন্ত নেহরু টানা এই পদে ছিলেন। ২০১৪ সালের ২৬ মে শপথ নেওয়ার পর থেকে টানা তিনটি লোকসভা নির্বাচনে জয়ী হয়ে মোদি এই নজির গড়েছেন। এর আগে গত বছরের জুলাই মাসে তিনি ইন্দিরা গান্ধীর ৪,০৭৭ দিনের রেকর্ড অতিক্রম করেছিলেন।

এই মাইলফলক স্পর্শ করার পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েক, পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এবং ত্রিনিদাদ ও টোবাগোর প্রতিনিধিরা মোদিকে শুভেচ্ছা ও প্রশংসা জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, মোদির এই দীর্ঘস্থায়ী সাফল্যের পেছনে রয়েছে সরকারি প্রকল্পগুলোকে জনআন্দোলনের রূপ দেওয়ার কৌশল। স্বচ্ছ ভারত অভিযান, ডিজিটাল পেমেন্ট ও টিকাকরণের মতো লক্ষ্য পূরণে নাগরিকদের উন্নয়নের অংশীদার করার এই পদ্ধতি দেশের সার্বিক উন্নয়ন ও রাজনৈতিক স্থায়িত্বে বড় ভূমিকা রেখেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *