৩০ জুন থেকে কি বন্ধ কাগজের নোট? জল্পনায় জল ঢালল পিআইবি!
June 10, 2026
৩০ জুন থেকে ভারতে কাগজের নোট বাতিল করে প্লাস্টিকের নোট চালু করা হবে বলে সোশ্যাল মিডিয়ায় যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো বলে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) এমন কোনো সিদ্ধান্ত নেয়নি এবং বর্তমান কাগজের নোটগুলোই বাজারে বহাল থাকবে বলে পিআইবি ফ্যাক্ট চেক-এর পক্ষ থেকে মঙ্গলবার রাতে স্পষ্ট করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই বিভ্রান্তিকর তথ্য সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ও অস্পষ্ট আতঙ্ক সৃষ্টি করেছিল। পিআইবি-র তরফে জনসাধারণকে এ ধরনের ভিত্তিহীন তথ্য থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো সরকারি সিদ্ধান্তের সত্যতা যাচাইয়ের জন্য কেবলমাত্র আরবিআই বা সরকারি পোর্টালে প্রকাশিত তথ্যের ওপরই নির্ভর করতে বলা হয়েছে।