মমতার চরম দুঃসময়ে ঘর ভাঙলেন ১৯ সাংসদ, বিদ্রোহের পথে দেব-রচনা-সায়নী!

তৃণমূল কংগ্রেসের অন্দরে ৬৪ বিধায়কের বিদ্রোহের রেশ কাটতে না কাটতেই এবার দল ছাড়লেন ১৯ জন সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ একাধিক নেতা ও জনপ্রতিনিধির এই পদত্যাগের ঘটনায় রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। লোকসভার স্পিকারের কাছে ইতিমধ্যেই এই ১৯ জন বিদ্রোহী সাংসদ স্বাক্ষরিত একটি চিঠি জমা দেওয়া হয়েছে।

বিদ্রোহী এই তালিকায় রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, মালা রায়, পার্থ ভৌমিক, দীপক অধিকারী (দেব), রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, শত্রুঘ্ন সিনহা, ইউসুফ পাঠান, শতাব্দী রায়, জুন মালিয়া, জগদীশ বসনিয়া, খালি উর রহমান, আবু তাহির খান, বাপি হালদার, মিতালী বাগ, কালীপদ সোরেন, অরূপ চক্রবর্তী, ডঃ শর্মিলা সরকার এবং অসিত কুমার মাল। তৃণমূলের এই মহাসংকট ইস্যুতে এখন পর্যন্ত দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *