অন্নপূর্ণা ভাণ্ডারে ৩ হাজার টাকা পাচ্ছেন তো? এই ভুল করলেই বাতিল হবে আবেদন!
নির্বাচনি প্রতিশ্রুতি পূরণ করে ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই রাজ্যে চালু হয়েছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্যের ৫০ লক্ষেরও বেশি উপভোক্তা প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। বর্তমানে অনলাইনে এবং অফলাইনে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া চলছে, যা আগামী তিন মাস পর্যন্ত অব্যাহত থাকবে।
আবেদনকারীদের সরকারি নিয়ম ও শর্তাবলী কঠোরভাবে মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। আবেদন জমা দেওয়ার পর সরকারি আধিকারিকরা ভেরিফিকেশনের জন্য ফোন করতে পারেন। এসময় লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার ইতিহাস, মাসিক আয় ও পেশার মতো তথ্য যাচাই করা হবে। সরকারি নিয়ম অনুযায়ী, ফোন রিসিভ না করলে বা ভুল তথ্য দিলে আবেদন বাতিল হয়ে যেতে পারে। এছাড়া, আবেদনপত্রের বর্তমান অবস্থা জানতে নাগরিকরা সোশ্যাল সিকিউরিটির অফিসিয়াল পোর্টালে (socialsecurity.wb.gv.in) গিয়ে ‘ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস’ অপশনে ক্লিক করে তথ্য যাচাই করতে পারবেন। যেকোনো জটিলতা এড়াতে আবেদনকারীদের মোবাইল ফোন সচল রাখার পরামর্শ দিয়েছে প্রশাসন।