জুলাই থেকে শনির উল্টো চালে ভাগ্য বদল, এই ২ রাশির শুরু গোল্ডেন টাইম!
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ২৭ জুলাই ২০২৬ তারিখ থেকে মীন রাশিতে শনিদেব বক্রী বা উল্টো গতিতে চলবেন। দৃক পঞ্চাঙ্গ অনুসারে, শনির এই বক্রী দশা আগামী ১১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত মোট ১৩৮ দিন স্থায়ী হবে। কর্মফল ও ন্যায়বিচারের দেবতা শনির এই অবস্থান পরিবর্তনের ফলে কুম্ভ ও মীন রাশির জাতক-জাতিকাদের জীবনে বিশেষ ইতিবাচক প্রভাব পড়বে এবং এই সময়টি তাদের জন্য অত্যন্ত সৌভাগ্যপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।
শানির এই বক্রী গতির ফলে কুম্ভ রাশির জাতকরা দীর্ঘদিনের মানসিক চাপ, কর্মক্ষেত্রের বাধা ও আর্থিক জটিলতা থেকে মুক্তি পাবেন, পাশাপাশি তারা ব্যবসায়িক ও কর্মক্ষেত্রে উন্নতির মুখ দেখবেন। অন্যদিকে, মীন রাশির জাতকদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবং তারা নতুন কোনো সুযোগ বা সাফল্যের মুখ দেখবেন। এই ১৩৮ দিনের সুফল পাওয়ার জন্য শাস্ত্রমতে প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানো, দরিদ্রদের তিল বা কালো পোশাক দান করা এবং নিয়মিত হনুমান চালিসা পাঠ করার পরামর্শ দেওয়া হয়েছে।