বিনামূল্যে এলপিজি সিলিন্ডার ও ওভেন, সাথে ৩০০ টাকা ভর্তুকি! এখনই আবেদন করুন।

বিনা মূল্যে রান্নার গ্যাস ও ওভেন পেতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদনের সুযোগ

দেশের দরিদ্র ও অভাবী পরিবারের মহিলাদের ধোঁয়ামুক্ত রান্নাঘর উপহার দিতে ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’র মাধ্যমে সম্পূর্ণ বিনা মূল্যে এলপিজি গ্যাস সংযোগ এবং গ্যাস ওভেন দেওয়া হচ্ছে। যেসব পরিবারের নামে আগে থেকে কোনো গ্যাস সংযোগ নেই, কেবল তারাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীরা ভর্তুকি হিসেবে সিলিন্ডার প্রতি ৩০০ টাকা করে পেয়ে থাকেন, যা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT) জমা হয়। বর্তমানে বছরে সর্বোচ্চ ৪টি সিলিন্ডারে এই ভর্তুকি প্রদান করা হয়।

এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে পরিচয়পত্র, বাসস্থানের প্রমাণপত্র, আয়ের শংসাপত্র, ব্যাঙ্ক পাসবুক, রেশন কার্ড এবং পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। আগ্রহী মহিলারা নিকটবর্তী গ্যাস এজেন্সি অথবা প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে ওয়েবসাইটের নির্দেশিকা মেনে ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। আবেদনকারীর দেওয়া তথ্য যাচাইয়ের পর তা সফল হলে যোগ্য গ্রাহকদের বিনা মূল্যে গ্যাস সংযোগ ও ওভেন প্রদান করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *