সকালের স্কুল আর নয়, উত্তরবঙ্গে উঠল বড় দাবি!

উত্তরবঙ্গে স্বাভাবিক নিয়মে স্কুল খোলার দাবি শিক্ষক মহলে

তীব্র দাবদাহের কারণে উত্তরবঙ্গের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে এত দিন সকালের শিফটে পঠনপাঠন চলছিল। তবে বর্তমানে আবহাওয়া ও গরমের পরিস্থিতির উন্নতি হওয়ায় এই নিয়ম পরিবর্তনের দাবি তুলেছেন বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ। গরমের দাপট কমে যাওয়ায় এখন সকালের পরিবর্তে আগের নির্ধারিত সময়েই ক্লাস শুরু করার আবেদন জানিয়েছেন তাঁরা।

গ্রীষ্মের ছুটি শেষে প্রশাসনের নির্দেশ অনুযায়ী প্রাথমিকে থেকে উচ্চমাধ্যমিক—সব স্তরের স্কুলেই সকাল থেকে পঠনপাঠন চালানো হচ্ছে। আবহাওয়ার পরিস্থিতির বদল ঘটায় এখন স্বাভাবিক নিয়মে স্কুল পরিচালনার পক্ষে সওয়াল করছে শিক্ষক মহল। এখন স্কুল খোলার সময়বদল নিয়ে শিক্ষা দফতর কোনো নতুন সিদ্ধান্ত গ্রহণ করে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *