পুরসভার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, তথ্য গোপনের অভিযোগে তোলপাড় শঙ্কর!

বারাসাত পুরসভার কাজকর্ম ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ‘তথ্যের অধিকার আইন’ (RTI)-এর দ্বারস্থ হলেন স্থানীয় বিজেপি বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়। তৃণমূল পরিচালিত এই পুরসভায় সরকারি উন্নয়ন প্রকল্প, কর্মী নিয়োগ, রাস্তা নির্মাণ ও বিল্ডিং প্ল্যানের অনুমোদনের মতো গুরুত্বপূর্ণ নথিপত্র গোপন করা হচ্ছে বলে তাঁর অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে।

সম্প্রতি বিধায়ক হিসেবে পুরসভায় গিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেও তিনি কোনো স্পষ্ট উত্তর পাননি বলে দাবি করেছেন শঙ্কর চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, এক আধিকারিক অন্য আধিকারিকের দিকে দায় ঠেলে দিচ্ছেন এবং তথ্যের স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে না। এই পরিস্থিতিকে প্রশাসনিক ত্রুটির চেয়েও বড় কোনো অনিয়ম হিসেবে বর্ণনা করেছেন তিনি। পাল্টা প্রতিক্রিয়ায় বারাসাত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় জানিয়েছেন, আরটিআইয়ের রিপোর্ট আসার পর নিয়ম অনুযায়ী তার যথাযথ উত্তর দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *