ছেলের বউয়ের নির্যাতনে স্বামীর রহস্যমৃত্যু! তড়িঘড়ি দাহ, শুরু ফরেনসিক তদন্ত

কলকাতায় ছেলের অস্বাভাবিক মৃত্যুতে অভিযোগ বাবার, তড়িঘড়ি শবদাহ নিয়ে রহস্য

কলকাতার সিঁথিতে ৪৩ বছর বয়সী শুভাশিস চক্রবর্তীর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। স্ত্রীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে সিঁথি থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত যুবকের বাবা কমল কুমার চক্রবর্তী। অভিযোগে বলা হয়েছে, গত সাত বছর ধরে শ্বশুরবাড়িতে থাকা শুভাশিসের মৃত্যুর খবর জানার আগেই তাঁর পরিবারের কাউকে না জানিয়ে কলকাতার রতনবাবু ঘাটে তড়িঘড়ি শবদাহ করে ফেলা হয়েছে। এই ঘটনাকে পরিকল্পিত খুনের প্রমাণ লোপাটের চেষ্টা বলে দাবি করেছেন অভিযোগকারী।

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গত ১০ জুন চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করে শুভাশিসকে হাসপাতালে ভর্তি করা হয়নি। ওইদিন চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করার পর কোনো ময়নাতদন্ত ছাড়াই দেহটি দ্রুত দাহ করা হয়। এই ঘটনায় সিঁথি থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) এবং ২৩৮(এ) ধারায় মামলা রুজু হয়েছে। মরদেহের অনুপস্থিতিতে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞ দল ওই যুবকের ঘরে তল্লাশি চালিয়ে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *