মেক্সিকোর দুর্দান্ত শুরুে উত্তাল ফুটবল বিশ্ব!
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে জয় দিয়ে আসর শুরু করেছে সহ-আয়োজক মেক্সিকো। ম্যাচের নবম মিনিটে জুলিয়ান কিনিওনেসের গোলে এগিয়ে যাওয়ার পর ৬৭তম মিনিটে রাউল হিমেনেস ব্যবধান দ্বিগুণ করেন। বল দখল এবং আক্রমণে পুরো ম্যাচ জুড়ে মেক্সিকোর আধিপত্য থাকলেও মাঠের লড়াই ছাপিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ম্যাচে দেখানো তিনটি লাল কার্ডের ঘটনা।
ম্যাচের ৫০তম মিনিটে দক্ষিণ আফ্রিকার ইয়াইয়া সিথোলে সরাসরি লাল কার্ড দেখেন। এরপর শেষ দিকে থেম্বা জোয়ানে এবং অতিরিক্ত সময়ে মেক্সিকোর অধিনায়ক সিজার মন্টেস লাল কার্ড দেখলে এই বিরল ঘটনার সাক্ষী হয় ফুটবল বিশ্ব। এই জয় দিয়ে গ্রুপ ‘এ’ থেকে তিন পয়েন্ট সংগ্রহ করল মেক্সিকো, যেখানে দক্ষিণ আফ্রিকা তাদের দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে হারিয়ে নকআউটে যাওয়ার পথ জটিল করে ফেলেছে। মেক্সিকোর পরবর্তী প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ আফ্রিকা তাদের আগামী ম্যাচে চেকিয়ার মুখোমুখি হবে।