দিল্লির বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ৩!

দিল্লির তুঘলকবাদ এলাকায় শুক্রবার গভীর রাতে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের পর দগ্ধ অবস্থায় ছয় থেকে আটজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘনবসতিপূর্ণ ওই ভবনের ভেতরে আরও বেশ কয়েকজন বাসিন্দা আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রাত আড়াইটার দিকে ভবনটির গ্রাউন্ড ফ্লোর থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা পাঁচতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিনসহ একাধিক জরুরি পরিষেবা ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর চারটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এলাকার সরু গলি ও ঘিঞ্জি পরিকাঠামোর কারণে উদ্ধারকাজ পরিচালনায় দমকলকর্মীদের বেগ পেতে হয়। দমকল বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, ভবনের নিচে পার্কিংয়ে রাখা কোনো গাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *