রিলস আর শর্টসের আড়ালে ভয়ঙ্কর মগজধোলাই, আপনার ছেলেও কি অজান্তে গিলছে ‘রেড পিল’!

সোশ্যাল মিডিয়ায় বর্তমান সময়ের নতুন উদ্বেগের নাম ‘রেড পিল কনটেন্ট’ (Red Pill Content), যা কিশোরদের মানসিকতায় নেতিবাচক প্রভাব ফেলছে। এটি মূলত এক ধরনের উগ্র ও নারীবিদ্বেষী চিন্তাভাবনা, যেখানে তরুণদের শেখানো হয় যে নারীদের সম্মান করা বা আবেগ প্রকাশ করা দুর্বলতার লক্ষণ। ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যালগরিদমের মাধ্যমে খুব সহজেই এই বিষাক্ত কনটেন্ট কিশোরদের স্ক্রিনে পৌঁছে যাচ্ছে, যা তাদের সমাজ ও নারী সম্পর্কে ভুল ধারণা দিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, বয়ঃসন্ধির একাকিত্ব ও মানসিক দ্বিধাকে পুঁজি করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সররা দামি লাইফস্টাইল ও ক্ষমতার লোভ দেখিয়ে কিশোরদের মগজধোলাই করছে। এর ফলে অনেক ছেলে নিজেদের ‘ভিকটিম’ বা শিকার ভাবতে শুরু করে এবং বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ পরিস্থিতি মোকাবেলায় জোর করে ফোন কেড়ে নেওয়া বা বকাঝকা না করে সন্তানের সঙ্গে খোলামেলা আলোচনার সম্পর্ক গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ঘরে সঠিক মানসিক সাপোর্ট ও ভালোবাসা পেলে বাইরের এই বিষাক্ত কনটেন্ট থেকে কিশোরদের দূরে রাখা সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *