কোল ইন্ডিয়ায় ৬৬০ শূন্যপদে বিশাল নিয়োগ, মাসিক বেতন ২ লক্ষ টাকা পর্যন্ত!

দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইঞ্জিনিয়ারিং এবং স্নাতকোত্তর স্তরের যোগ্য প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী তরুণ-তরুণীদের অনলাইনের মাধ্যমে আগামী ২২ জুনের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদনের জন্য প্রার্থীদের সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইন্ডাস্ট্রিয়াল, সিস্টেমস ইঞ্জিনিয়ারিং অথবা হিন্দি ও জিওলজি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক। ইঞ্জিনিয়ারিং পদের ক্ষেত্রে গেট (GATE) উত্তীর্ণ হওয়া আবশ্যক এবং প্রার্থীর বয়স ৩০ বছরের নিচে হতে হবে। আবেদন ফি বাবদ ১,১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। কম্পিউটার বেসড টেস্টের (CBT) মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে এবং নির্বাচিতরা মাসিক ৬০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *