বেকার ভাতায় বড় চমক, এবার অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার টাকা!
পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য ‘যুবশক্তি ভরসা কার্ড’ নামে নতুন একটি প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় কর্মপ্রার্থীদের মাসিক ভাত ১৫০০ টাকার পরিবর্তে বাড়িয়ে ৩,০০০ টাকা করা হয়েছে, যা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT) জমা পড়বে। পাশাপাশি, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে যোগ্য প্রার্থীদের এককালীন ১৫,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।
প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে ‘যুবসাথী’ প্রকল্পের পুরনো ৫৫ লক্ষ উপভোক্তার তথ্য নতুন করে যাচাই করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ জন্য একটি নতুন পোর্টালও চালু করা হয়েছে। এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। আবেদনের জন্য আধার কার্ডের সঙ্গে যুক্ত নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টসহ প্রয়োজনীয় নথিপত্র এবং বয়সের প্রমাণপত্র থাকা বাধ্যতামূলক।