কুমারী সেজে সহকর্মীর সাথে প্রতারণা, বিয়ের সত্য জানতেই থানা চত্বরে আত্মহত্যার চেষ্টা!

উত্তরপ্রদেশের বরেলী জেলায় প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার জেরে এক মহিলা কনস্টেবলের আত্মহত্যার চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শাহী থানায় কর্মরত কনস্টেবল অমিত চৌধুরী নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে ওই মহিলা কনস্টেবলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন। পরবর্তীতে অমিত বিবাহিত জেনে ওই মহিলা কনস্টেবল তীব্র মানসিক অবসাদে গত ৩১ মে ডিউটি চলাকালীন অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকদের চেষ্টায় তিনি প্রাণ ফিরে পান।

ঘটনাটি জানাজানি হওয়ার পর নির্যাতিতা কনস্টেবল বরেলীর এসএসপি অনুরাগ আর্যর কাছে অভিযোগ জানান। এসএসপি বিষয়টি খতিয়ে দেখে প্রাথমিক তদন্তের নির্দেশ দেন। তদন্তে অভিযুক্ত কনস্টেবল অমিত চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা মেলে এবং তাঁর কার্যকলাপকে পুলিশি শৃঙ্খলাবিরোধী বলে গণ্য করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে এসএসপি অনুরাগ আর্য অভিযুক্ত কনস্টেবল অমিত চৌধুরীকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করে পুলিশ লাইনে ক্লোজ করেছেন এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *