রাহুলের রহস্যমৃত্যু, আড়াই মাস পর সিআইডির হাতে তদন্ত!

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর আড়াই মাস পর ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তভার রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ বা সিআইডি (CID)-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গত ২৯ মার্চ ওড়িশার তালসারি সমুদ্র সৈকতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন জলে ডুবে ৪২ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধ হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলেও, ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি এবং শুটিং টিমের ভূমিকা নিয়ে পরিবারের পক্ষ থেকে গুরুতর অভিযোগ তোলা হয়েছে।

পরিবারের অভিযোগ, শুটিংয়ের সময় ন্যূনতম সুরক্ষাবিধি মানা হয়নি এবং প্রশাসনের কোনো আগাম অনুমতিও নেওয়া হয়নি। ঘটনার পর থেকে শুটিং টিমের সদস্যদের পরস্পরবিরোধী বক্তব্য এবং সামগ্রিক গাফিলতির অভিযোগ খতিয়ে দেখতেই এই সিআইডি তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেদিনীপুরের পুলিশ সুপারকে দ্রুত প্রয়োজনীয় ফাইল জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওড়িশা সরকারের বিশেষ তদন্তকারী দলের (SIT) পাশাপাশি এখন সিআইডিও এই মামলার তদন্ত করবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *