৩ ট্রিলিয়ন ডলারের বাজারে আদানির বাজিমাত, ভারতে আসছে নেক্সট-জেন এআই হার্ডওয়্যার!

ভারতের প্রযুক্তি খাতে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করে দেশেই অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হার্ডওয়্যার এবং ডেটা সেন্টার পরিকাঠামো তৈরির ঘোষণা দিয়েছে আদানি এন্টারপ্রাইজ লিমিটেড (AEL)। এই লক্ষ্য বাস্তবায়নে মার্কিন উৎপাদনকারী প্রতিষ্ঠান জাবিল ইনকরপোরেটেড-এর (Jabil Inc.) সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে আদানি গ্রুপ। এই উদ্যোগ ভারতকে বিশ্বমঞ্চে এআই হার্ডওয়্যার উৎপাদন ও রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত করবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পের আওতায় লিকুইড-কুলড এআই র্যাক, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সার্ভার, কুল্যান্ট ডিস্ট্রিবিউশন ইউনিটসহ পরবর্তী প্রজন্মের বিভিন্ন প্রযুক্তিপণ্য ভারতের মাটিতেই তৈরি করা হবে। এটি আদানি গ্রুপের ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রতিশ্রুতির অংশ, যার মাধ্যমে ২০৩৫ সালের মধ্যে ৫ গিগাওয়ার্ট ক্ষমতাসম্পন্ন এবং সম্পূর্ণ সবুজ বিদ্যুৎচালিত হাইপারস্কেল ডেটা সেন্টার তৈরির পরিকল্পনা রয়েছে। অভিজ্ঞ প্রতিষ্ঠান হিসেবে জাবিল তাদের কারিগরি দক্ষতা দিয়ে এই প্রকল্পে সহায়তা করবে, যা দেশের প্রযুক্তি সার্বভৌমত্ব নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *